বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক বঙ্গভবনে প্রবেশ করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও বঙ্গভবনে প্রবেশ করেন।
সন্ধ্যার সাতটার দিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বিএনপি মহাসচিবসহ বঙ্গভবনে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এছাড়া হেফাজতের আলোচিত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও রয়েছেন বলে জানা গেছে।